Posts

Give an account of the pressure belts of the globe? ভুপৃষ্ঠের চাপবলয়-সমূহের বিবরণ দাও। পৃ থিবীর সর্বত্র বায়ুর চাপ সমান নহে। কোথাও বেশী, কোথাও অল্প অর্থাৎ কোথাও উচ্চচাপ, কোথাও নিম্নচাপ। উত্তাপ ও জলীয় বাষ্পের তারতম্যের জন্যই ইহা সম্ভব হয়। এই চাপের তারতম্যের জন্য পৃথিবীকে কয়েকটি বায়ুচাপ অঞ্চলে বিভক্ত করা হইয়াছে। যেহেতু এই বিভাগগুলি ভূপৃষ্ঠকে ঠিক বলয়ের মত বেড়িয়া রাখিয়াছে এইজন্য এই বিভাগগুলিকে বায়ুচাপবলয় বা চাপ বলয় বলে। পৃথিবীকে সাতটি সুস্পষ্ট চাপবলয়ে বিভক্ত করা যায়:— (ক) নিরক্ষীয় নিম্নচাপ শান্ত বলয় (Equatorial Low Pressure Belt): নিরক্ষীয় অঞ্চলে মোটামুটি ১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে এই বলয় পাওয়া যায়। এখানে সূর্যকিরণ লম্বভাবে পড়ে। এই প্রদেশ সারা বৎসর অধিক উত্তাপ পায়। ফলে বায়ু হালকা হইয়া উপরে উঠে। অধিকন্তু এই অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশী। কাজেই প্রখর সূর্যতাপে এখানে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে বাতাসের সহিত মিশিয়া বাতাসকে আরও লঘু করে। সুতরাং এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। ঐ হালকা বায়ুর স্থান পূরণ করিবার জন্য পার্শ্ববর্তী অঞ্চল হইতে ঘন বায়ু ঐ দিকে প্রবাহিত হয় এবং উত্তাপের ফলে হালকা হইয়া উপ…

About the author

"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment