Give an account of the pressure belts of the globe? ভুপৃষ্ঠের চাপবলয়-সমূহের বিবরণ দাও।
পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান নহে। কোথাও বেশী, কোথাও অল্প অর্থাৎ কোথাও উচ্চচাপ, কোথাও নিম্নচাপ। উত্তাপ ও জলীয় বাষ্পের তারতম্যের জন্যই ইহা সম্ভব হয়। এই চাপের তারতম্যের জন্য পৃথিবীকে কয়েকটি বায়ুচাপ অঞ্চলে বিভক্ত করা হইয়াছে। যেহেতু এই বিভাগগুলি ভূপৃষ্ঠকে ঠিক বলয়ের মত বেড়িয়া রাখিয়াছে এইজন্য এই বিভাগগুলিকে বায়ুচাপবলয় বা চাপ বলয় বলে।
পৃথিবীকে সাতটি সুস্পষ্ট চাপবলয়ে বিভক্ত করা যায়:—
(ক) নিরক্ষীয় নিম্নচাপ শান্ত বলয় (Equatorial Low Pressure Belt): নিরক্ষীয় অঞ্চলে মোটামুটি ১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে এই বলয় পাওয়া যায়। এখানে সূর্যকিরণ লম্বভাবে পড়ে। এই প্রদেশ সারা বৎসর অধিক উত্তাপ পায়। ফলে বায়ু হালকা হইয়া উপরে উঠে। অধিকন্তু এই অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশী। কাজেই প্রখর সূর্যতাপে এখানে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে বাতাসের সহিত মিশিয়া বাতাসকে আরও লঘু করে। সুতরাং এখানে নিম্নচাপের সৃষ্টি হয়।
ঐ হালকা বায়ুর স্থান পূরণ করিবার জন্য পার্শ্ববর্তী অঞ্চল হইতে ঘন বায়ু ঐ দিকে প্রবাহিত হয় এবং উত্তাপের ফলে হালকা হইয়া উপরে উঠিয়া যায় (convection current)। নিরক্ষীয় অঞ্চলে বায়ু এদিক ওদিক সমান্তরালভাবে চলাফেরা করে না বলিলেই চলে। কাজেই সেখানে প্রায়ই শান্ত ভাব থাকে। এইজন্যই ইহাকে নিরক্ষীয় শান্ত বলয় (Equatorial Doldrums) বলে।
(খ ও গ) কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় (Sub-tropical High Pressure Belts): নিরক্ষীয় অঞ্চলে উত্তপ্ত বায়ু উপরে উঠিয়া গিয়া উপরের শীতল বায়ুর সংস্পর্শে শীতল হয়। পরে এই শীতল বায়ু উত্তর বা দক্ষিণ দিকে চলিতে থাকে এবং ২৫° - ৩৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে আসিয়া নামিয়া পড়ে। এই শীতল ও ঘন বায়ুর চাপ স্বভাবতঃই বেশী। সেইজন্যই কর্কট সংক্রান্তিতে এই চাপবলয়ের নাম কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকর সংক্রান্তিতে এই চাপবলয়ের নাম মকরীয় উচ্চচাপ বলয়। এই অঞ্চলে এই শীতল ও ঘন বায়ু সোজা নীচের দিকে নামিতে থাকে। কাজেই এখানে বায়ুর অন্য কোন গতি থাকে না। এখানেও সেইজন্য বায়ুর শান্তভাব লক্ষ্য করা যায়। এইজন্য এইগুলিকে ক্রান্তিয় শান্ত বলয়ও বলে (Tropical Belts of Calm)।
(ঘ ও ঙ) সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয় (Sub-polar Low Pressure Belts): মেরুদ্বয় হইতে নিরক্ষীয় প্রদেশের দিকে আগত শীতল বায়ু মেরু প্রদেশে পৃথিবীর আবর্তনবেগ কম থাকার জন্য তথায় আসিয়া ছড়াইয়া পড়ে। ফলে ইহার ঘনত্ব ও চাপ কমিয়া যায়। সেইজন্য মেরুবৃত্তের নিকটবর্তী উভয় গোলার্ধের ৬০° - ৭০° অক্ষাংশে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়।
আপনি চাইলে এগুলো পড়তে পারেন
What are winds? How are they caused? [ বায়ুপ্রবাহ কি? কিরূপে ইহার সৃষ্টি হয়?]
পৃথিবী বায়ুমণ্ডল দ্বারা পরিবেষ্টিত। পৃথিবী-সংলগ্ন বায়ু আবার গতিশীল। এই গতিশীল বায়ুকেই বায়ুপ্রবাহ (wind) বলে। বায়ুতে তাপ ও চাপের পার্থক্যের ফলেই এই প্রবাহ সৃষ্টি হয়। বায়ু উত্তপ্ত হইলে ইহার চাপও কমে। উত্তপ্ত বায়ু হালকা হইয়া উপরে উঠিতে থাকে। যে বায়ুতে জলীয় বাষ্প আছে সেই বায়ুও হালকা। উত্তাপের ফলে কোন স্থানের বায়ু হালকা হইয়া উপরে উঠিয়া গেলে তাহার স্থান শূন্য হইয়া পড়ে। উত্তপ্ত বায়ুর চাপ কমিয়া যায় বলিয়া ইহাকে নিম্নচাপ বায়ু ও (Low pre-ssure wind) বলে। তখন এই বায়ুর শূন্যস্থান পূরণ করিবার জন্য উচ্চচাপ অঞ্চল (high pressure belt) হইতে ঘন শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এইভাবে বায়ুর চাপের সমতা (equilibrium) রক্ষা হইয়া থাকে। ভূপৃষ্ঠে বায়ুর এই তাপ ও চাপের তারতম্য অনবরতই সংগঠিত হইয়া থাকে। সুতরাং পৃথিবীপৃষ্ঠে বায়ু সর্বদা চঞ্চল এবং বায়ুর চাপ ও তাপের তারতম্যই বায়ুপ্রবাহের প্রধানতম কারণ।
What are the laws of wind? [ বায়ুপ্রবাহের নিয়মগুলি কি?]
বায়ুপ্রবাহ সম্বন্ধে কতকগুলি বিশেষত্ব লক্ষ্য করা যায়। (১) পৃথিবীর যে সব অঞ্চলে উত্তাপ অধিক, সেই সব অঞ্চলের বায়ু উত্তপ্ত এবং হালকা হইয়া উপরে উঠিতে থাকে এবং নিম্নচাপের সৃষ্টি করে। চাপের সমতা রক্ষার জন্য উচ্চচাপ অঞ্চল হইতে এই নিম্নচাপ অঞ্চলে বায়ু প্রবাহিত হইয়া থাকে। (২) উচ্চচাপ অঞ্চল হইতে নিম্নস্তর দিয়া ভারী ও শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এবং নিম্নচাপ অঞ্চল হইতে উর্ধ্ব ত্তর দিয়া বায়ু উচ্চচাপ অঞ্চলের দিকে যায়। (৩) ফেরেলের সূত্রানুসারে, বায়ুপ্রবাহ (Ferrel's law) সমুদ্রস্রোতের মত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বাঁকিয়া যায়। বায়ুপ্রবাহের মুখে কোন পাহাড় পর্বত বা মালভূমি থাকিলে এই প্রবাহ বাধাপ্রাপ্ত হয় এবং ইহার গতি পরিবর্তিত হয়। (৫) নিরক্ষঅঞ্চলের বায়ু নিম্ন বা ঊর্ধ্ব দিকে প্রবাহিত হয়।
What is Ferrel's law? [ ফেরেলের সূত্র কি?]
পৃথিবী বামাবর্তে ঘুরিতেছে। পৃথিবীর এই গতি না থাকিলে, ভূপৃষ্ঠে বায়ুর গতি কেবলমাত্র উত্তর-দক্ষিণ ও দক্ষিণ-উত্তর দিকে থাকিত। আবর্তনের ফলে পৃথিবীর গতিবেগ সর্বত্র সমান নহে। বিষুববৃত্তের গতিবেগ ক্রান্তিবৃত্তের গতিবেগ হইতে বেশী। আবার ক্রান্তিবৃত্তের গতিবেগ মেরুবৃত্তের গতিবেগ হইতে বেশী। এই কারণে ক্রান্তিয় প্রদেশ হইতে আগত বায়ু উত্তর গোলার্ধে সোজাসুজি দক্ষিণে না আসিয়া দক্ষিণ-পশ্চিম দিকে এবং দক্ষিণ গোলার্ধে সোজা উত্তর দিকে না আসিয়া উত্তর-পশ্চিম দিকে বাঁকিয়া যায়। পরন্তু ক্রান্তিয় প্রদেশ হইতে মেরুবৃত্তের দিকে প্রবাহিত বায়ু উত্তর গোলার্ধে সোজা উত্তর দিকে না গিয়া উত্তর-পূর্ব দিকে এবং দক্ষিণ গোলার্ধে সোজা দক্ষিণ দিকে না গিয়া দক্ষিণ-পূর্বে বাঁকিয়া যায়। ইহা Ferrel-এর আবিষ্কার। এইজন্য এই আবিষ্কার ফেরেলের সূত্র (Fererl's Law) নামে বিখ্যাত।
Why does the pressure of air change in different places of the earth? [ ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে বায়ুর চাপের তারতম্য ঘটে কেন?]
বায়ুর উষ্ণতার মত পৃথিবীর বিভিন্ন অংশে বায়ুর চাপের তারতম্য ঘটে। কারণ- (১) পৃথিবীতে পর্বতশীর্ষ প্রভৃতি উঁচু স্থানে বায়ু হালকা। সুতরাং সেখানে বায়ুর চাপ কম। (২) বায়ু উত্তপ্ত হইলে হালকা হয়। সুতরাং ইহার চাপও কমিয়া আসে। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম। (৩) জলীয় বাষ্পগর্ভ বায়ু হালকা বলিয়া ইহার চাপও কম।
How is the Barometer used to indicate the advent of storm? [ঝড়বৃষ্টির পূর্বাভাস চাপমান যন্ত্রের সাহায্যে কিভাবে পাওয়া যায়?]
চাপমান যন্ত্রের সাহায্যে বায়ুর ওজন ও চাপ মাপা যায়। বায়ুর চাপ কমিলে ঐ যন্ত্রস্থিত পারদ নীচে নামিয়া আসে, এবং চাপ বৃদ্ধি পাইলে পারদ উপরে উঠিতে থাকে। যদি কোন স্থানের বায়ু উত্তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে হালকা হইয়া উপরে উঠিতে থাকে তবে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এবং সেই স্থান পূর্ণ করিবার জন্য অন্যান্য উচ্চচাপ অঞ্চল হইতে এই নিম্নচাপের দিকে বেগে বায়ু প্রবাহিত হয়। ইহাতে ঝড়ের সৃষ্টি হয়। নিম্নচাপের সৃষ্টি হইলে চাপমান যন্ত্রের পারদ দ্রুত নামিতে থাকিবে। ইহাতেই ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়।
![Give an account of the pressure belts of the globe? [ভুপৃষ্ঠের চাপবলয়-সমূহের বিবরণ দাও।] Give an account of the pressure belts of the globe? [ভুপৃষ্ঠের চাপবলয়-সমূহের বিবরণ দাও।]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfOFZjUhGvR2XrwgYJoj92YHZRW6zPBICkxhWqUbdZA3ui4CKb0KAltjbiVh7EgRme5GoFjS903Xq-a8X1d2M1PYJo4B7Ql5bh-Zu7pGNShXSsob021e94xbl11riKBeivAB1q9vJE0xdV_jilbPWjbnZOmNKD1AgnDGyAc_m6D07owkXXH2xe2c78RLI/w640-h361/1000042948.webp)